বিজয় বার্তা ২৪ ডট কম
মেয়াদউর্ত্তিন সেমাই রাখা ও টেম্পারিং করায় সুগন্ধা বেকারীতে আবারও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের সুগন্ধা বেকারীর চাষাঢ়া শাখা ও ফলপট্টি শাখায় জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য, উৎপাদনের তারিখ টেম্পারিং করে পণ্য রাখা এবং বিক্রি করার অভিযোগে উক্ত প্রতিষ্ঠানের ২টি আউটলেটকে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ২,০৭৪ প্যাকেট সেমাই ধ্বংস করার আদেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকারের উপ-পরিচালক সেলিমুজ্জামানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
উল্লেখ্য এর আগে গত ৪ জুলাই নারায়ণগঞ্জে সুগন্ধ্যা বেকারীকে খাদ্যে ভেজাল, কেমিক্যাল মিশ্রন সহ নানা অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

