বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে ১৮০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তরা (১৬), পলাশ (২৫), রাসেল (২৪) ও পারভেজ (২১) কে গ্রেফতার করেছে। গতকাল বুধবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে মিজমিজি, আজিবপুর, কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এদের একজন নারী রয়েছে। এরা সকলেই ইয়াবা ব্যবসায়ী বলে পুলিশ জানায়।
