বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মুক্তিযোদ্ধা আলী হোসেন প্রধান (৬৮) নারায়ণগঞ্জ জেলা কারাগারে মারা গেছেন। শনিরবার রাত ৩ টায় বুকে ব্যথা অনুভব হলে কারারক্ষীরা তাকে নারায়ণগঞ্জ ২শয্যা হাসপাপাতালে নিয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেলা কারাগারের জেলার আসাদুজ্জামান বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন প্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে নাশকতা সহ ৭ টি মামলা ছিলো। চলতি বছরের ৩ নভেম্বর জালকুড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুঃ সরাফত উল্লাহ জানান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলী হোসেন প্রধানের বিরুদ্ধে নাশকতা ও হরতালসহ ৭টি মাললা ছিলো। গত ৩ নভেম্বর সিদ্ধিরগঞ্জ জালকুড়ি মাঝপাড়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে থেকে কারাগারে বন্দী ছিলো।
নারায়ণগঞ্জ কারাগারের জেলার আসাদুজ্জামান জানান,গত ৩ নভেম্বর থেকে বিএনপির নেতা মুক্তিযোদ্ধা আলী হোসেন প্রধান কারাগারে বন্দী ছিলেন। সেই থেকে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার ভোর রাতে বুকে ব্যথার কথা জানালে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ২ শয্যা ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত্য আলী হোসেনের পরিবারে সূত্রে জানা গেছে,সন্দ্যায় জালকুড়ি কেন্দ্রেীয় ঈদগায়ে রাষ্ট্রয় মর্যাদায় জানাযা শেষ জালকুড়ি কবরস্থানের তাকে দাফন করা হয়।
এদিকে বীরমুক্তিযোদ্ধা আলী হোসেনের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস, শ্রমিকদল, কৃষকদল, সেচ্ছাসেবকদল, তাঁতীদল, মৎসজীবিদল, মহিলা দল, ওলামাদল,তরুন দল গবীর শোক প্রকাশ করেছে।
