বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক নির্বাচনে আমাদের আংশিক জয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা ভোটের অধিকার নিশ্চিত করতে যে দীর্ঘ সংগ্রাম কারে যাচ্ছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তার আংশিক জয় হয়েছে।
শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাসিক নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, এই নির্বাচনে ভেতরে কি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে নির্বাচন সুষ্ঠ হয়েছে।
তিনি বলেন, নির্বাচনে জনগণ ভোট দিতে কেন্দ্রে এসেছে। যার মধ্যদিয়ে আমাদের ভোটের সংগ্রাম কিছুটা হলেও সফল হয়েছে।

