বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে সাংসদ পুত্র এড. অয়ন ওসমানের জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে এই জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর সাকিব, ছাত্রলীগ নেতা আনারুল, তামিম, মামুন, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি ওয়াসিম প্রধান, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সৌরভ মল্লিক, সাধারণ সম্পাদক সানি প্রধান, ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন , ছাত্রলীগ নেতা মুক্তি, মিলন, রাজীব, সজীব, সাদ্দাম রহমান, প্রান্ত সহ অন্যান্য ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে অয়ন ওসমান ও ওসমানের পরিবারের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
