বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে ৫৪ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেেছ পুলশি। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। শনিবার ১২ অক্টোবর আদমজী ইপিজেডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহাঙ্গীর আলম আদমজী ইপিজেডের সুপ্রীম নীটওয়্যার লিমিটেডের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক ৫৪টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

