বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য সামছুজ্জোহা (৩৯) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাস ষ্ট্যান্ড এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তাকে তল্লাশী করে এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এসআই রাসেল জানায়, গ্রেফতারকৃত সামছুজ্জোহা একজন মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। সে কক্সবাজার জেলার উখিয়ার মাদক সিন্ডিকেটের ডিলার মনোয়ার হোসেনের সহকারী। তার পিতার নাম মৃত আজগর আলীর ছেলে। তার কাছ থেকে মাদকের ছোট ছোট চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
