বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে রিয়াদ নামের এক শিশুকে হত্যার ১১দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে জালকুড়ি তালতলা এলাকায় একটি নির্জন স্থানে থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি গাইবান্ধা জেলার রাজু মিয়া ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে শিশুটিকে হত্যার করা হয়। হত্যার সাথে জড়িত সুজন নামের একজনকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে তার দেয়া তথ্যমতে লাশটি উদ্ধার করা হয়। ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

