বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জহিরুল ইসলাম আজমির (১৮) নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে রক্তাত্ত জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায় জাহিদুলের মা লতা বেগম জাহিদুলের চিকিৎসা শেষে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে আজিবপুর ওমরপুর এলাকায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জ আজিবপুর এলাকার আলী আজম এর ছেলে জহিরুল ইসলাম আজমিরকে পাশের বাড়ির প্রবাসী জাকিরের ছেলের সন্ত্রাসী মেহেদী (১৯), জাকিরের স্ত্রী সাহেলা বেগম (৩৬), একই এলাকার জাকির বাবুর্চির ছেলে, সজীব (১৯) ও সামসুদ্দিন টেইলারের ছেলে শান্ত (১৯) ছোট ভাই ও বড় ভাই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রড, লাঠি সোটা দিয়ে পিটিয়ে রক্তাত্ত জখম করে। এসময় তার আর্তচিকার আশপাশের লোক জন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রক্তাক্ত জহিরুলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে এলাকাবাসী জানায়, ওই সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে নেশাগ্রগস্থ হয়ে সাধারন মানুষের উপর নির্যাতন করে থাকে। রাস্তা দিয়ে স্কুল কলেজ ও গার্মেন্টগামী মেয়েদের উক্তত্য করে থাকে তারা। এলাকার প্রভাবশালী লোকদের স্বজন বিধায় কেউ ভয়ে কোন কিছু বলেনা।
আহত জহিরুল এর বাবা আলী আজম জানান, কয়েক দিন পরপরই আমার ছেলেকে উক্ত সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনা নিয়ে মারধর করে। এলাকাবাসীর মাধ্যমে তা কয়েকবার মিমাংশা করার চেষ্টা হলেও তারা এ বিষয়ে মিমাংশায় না বসে উল্টো হুমকি ধামকি দিয়ে চলে যায়। গত কালও তারা আমার ছেলেকে মারধোর করে। কোন বিচার না পেয়ে শেষ পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার একটি লিখিত অভিযোগ দিয়েছি।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল উল্লেখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সম্পন্নে আইনগত পক্রিয়াধীন রযেছে।

