BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৭, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৭

bijoy barta by bijoy barta
ফেব্রুয়ারি ২৫, ২০১৭
in লিড, সিদ্ধিরগঞ্জ থানা
0
সিদ্ধিরগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৭
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে তাদেরকে চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার ফ্যামিলি ল্যাব হাসপাতালে ঘটনাটি ঘটে। গ্রেফতাররা হলো- সিদ্ধিরগঞ্জের পশ্চিম সানারপাড় এলাকার বাশারউদ্দিনের ছেলে শাহাদাৎ হোসেন ভূইয়া, সোনারগাঁয়ের কাঁচপুরের আব্দুস সালামের পুত্র নিশান, সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনীর ইসয়াত আহমেদের পুত্র আব্দুস সাত্তার মোল্লা, সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার অলি আহমেদ এর পুত্র মো. রাসেল, মিজমিজি এলাকার আফাজউদ্দিনের পুত্র ফারুক হোসেন, ফতুল্লার তল্লা এলাকার নূর মোহাম্মদের পুত্র নুরুজ্জামান কাউসার, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার হাশেমের পুত্র ফারুক আহমেদ। এ ঘটনায় পলাতক রয়েছে সানারপাড় এলাকার টিটু। তারা নিজেদেরকে বিভিন্ন গনমাধ্যমের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। এ ঘটনায় মামলার বাদি হলেন, ফ্যামিলি ল্যাব হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সরেজমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ বেলাল হোসাইন ভুইয়া।
মামলার সূত্রমতে, গত ২২ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে গ্রেফতার শাহাদাৎ হোসেন ভূইয়া ও পলাতক টিটু ফ্যামিলি ল্যাব হাসপাতালে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে দেখিয়ে দিবে বলে হুমকী দিয়ে চলে যায়।
পরে ২৪ ফেব্রুয়ারি রাত ৭টার দিকে শাহাদাৎ, টিটু, নিশান, আব্দুস সাত্তার, রাসেল, কাউসার, ফারুক আহমেদ, ফারুক হোসেন গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে তিনি চাঁদা দিতে অস্বীকার করেন। সেখানে তারা প্রতিষ্ঠানটিতে ভাংচুর চালায় এবং ক্যাশ থেকে ৫ হাজার টাকা লুটে নেয়।
গ্রেফতাররা জানায়, ২২ ফেব্রুয়ারী শাহাদাৎ হোসেন ভূইয়া ও পলাতক টিটু ওই হাসপাতালে গেলে মামলার বাদি বেলাল হোসাইন ভুইয়া তাদেরকে আটক করে মারধোর করে তাদের সাথে থাকা ক্যামেরা ভাংচুর করে। শুক্রবার রাতে শাহাদাৎ তাদেরকে জানায় ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ক্যামেরা ফেরৎ দেবে। শাহাদাৎ ও টিটু সেখানে একা যেতে নিজেদের  নিরাপদ মনে করছেনা। তাই তারা একসাথে ওই হাসপাতালে যায়। সেখানে গেলে তারা ঘটনার বিস্তারিত জানতে পারে। এরমধ্যে নিশান হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অশোভন আচরন করলে সেখানে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। তবে সেখানে কোনো ভাংচুরের ঘটনা ঘটেনি। পরে বেলাল হোসেন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। শাহাদাত ও টিটু ছাড়া তারা কেউ এরকম ঘটনার সাথে জড়িত নয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু.সরাফতউল্লাহ বলেন, চাঁদাবাজি অভিযোগে ৭ জন নামধারী সাংবাদিককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে নিয়ে আসে। পরে বিলাল হোসেন বাদি হয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। পলাতক টিটুকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পরে

বাংলাদেশ বিশ্বের উন্নত ২০টি দেশের অন্যতম দেশ হবে-শামীম ওসমান

আগে

আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও দোয়া

আগে
আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও দোয়া

আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও দোয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.