বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সমকামী অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগজিন, ০৩ রাউন্ড পিস্তলের গুলিসহ ০২টি চাপাতি উদ্ধার করা হয়।
বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, ১। মোঃ জসিম উদ্দিন(২৮), ২। মোঃ ইব্রাহিম(২৫) ও ৩। মোঃ মহিউদ্দিন (১৮)।
র্যাব-১১ বৃহষ্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃতরা সমকামী গ্রুপের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা জানায় যে, তার ফেসবুকে বিভিন্ন ভূয়া আইডি খুলে ও ফেসবুকে সমকামী গ্রুপ খুলে বিভিন্ন রকম পোষ্ট দিয়ে থাকে। উক্ত পোষ্টগুলোতে আকৃষ্ট হয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিভিন্ন সময়ে সাড়া দেয়। অতপরঃ সুকৌশলে তাদের নারায়ণগঞ্জে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়। পাশাপাশি অস্ত্রের মুখে জিম্মি করে রেখে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করে থাকে। এই অভিনব কৌশল ব্যবহার করার ফলে ভুক্তভোগীরা বেশীরভাগ সময়ে লজ্জায় আইনের আশ্রয় নেয়া থেকে বিরত থাকে। এ কারণে এ সকল ঘটনা প্রায়শঃ পর্দার আড়ালে থেকে যায়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তাদের এই গ্রুপের মূলহোতা সিদ্ধিরগঞ্জ এলাকার সুফিয়ান নামের এক সন্ত্রাসী। সুফিয়ানকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। দীর্ঘদিন যাবৎ অত্র ব্যাটালিয়নের একটি বিশেষ দল উক্ত গ্রুপের সদস্যদের উপর অনুসন্ধান ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে আসছিল। এসকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের ব্যাপারে তথ্য পেয়ে র্যাব-১১ এর একটি বিশেষ গোয়েন্দা দল সমকামী গ্রুপের সদস্যদের উপর নজরদারী চালিয়ে বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা হতে উক্ত গ্রুপের ০৩ জন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

