বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ ঘাতক কভার্ডভ্যান চালককে আটক করেছে।
এই বিষয়ে ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, রবিবার বিকেলে (২৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের সানারপাড় বিডিকে পাম্পের উল্টোদিকে ঢাকামুখী একটি মোটরসাইকেলকে পিছন থেকে একটি কভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হৃদয় (২৭) নিহত হয়। পরে স্থানীয় জনতা ঘাতক কভার্ডভ্যান চালক রবিউল (৩৫) কে আটক করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার লাশ উদ্ধার করে এবং কভার্ড ভ্যান চালককে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে নিহত হৃদয় প্রায় তিন বছর যাবত পাঠাও এপস এর মাধ্যমে মোটর সাইকেল চালিয়ে আসছিল বলে জানান তার বোন পলি। হৃদয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচাকান্দি গ্রামের তানসেন মিয়ার ছেলে। সে ঢাকার শনিআখরা এলাকায় সপরিবারে বসবাস করত।

