বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প¦ার্শবিক নির্যাতনের পর তানজিল নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা। বৃহস্পতিবার বিকেলে রসুরবাগ এলাকার আলম খানের ভাড়াটিয়া বাড়ির পরিত্যক্ত একটি ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তানজিল যশোর জেলার সুলতানপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানায়, শিশুটি গতকাল থেকে নিখোঁজ ছিল ধারণা করা হচ্ছে প¦ার্শবিক নির্যাতন করার পর শিশুটিকে শ^াসরোধে হত্যা করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার সাথে জরিতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
