নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
রোববার (২৫ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জে নয়া আটি মুক্তিনগর এলাকার ডিএনডি লেক থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক মো. বাশার জানান, ডিএনডি খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী খরব দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে মরদেহ প্রেরণ করা হয়েছে।
