বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলা ও বাঙ্গালীর সাংস্কৃতির প্রতিনিধি গ্রাম বাংলার আপামর জনতার টিভি মাইটিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে মাইটিভির নারায়ণগঞ্জ দর্শক ফোরাম। প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, আইনজীবী আব্দুল হামিদ, দৈনিক ইনকিলাবের সিনিয়ার সাব-এডিটর গোলাম মোস্তফা রুমী, আব্দুল অদুদ, বৈশাখী টেলিভিশনের নিউজ রুম এডিটর মাহদী হাসান শিমুল, মোহনা টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আজমীর ইসলাম, মানব জমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক প্রতিদিনের সংবাদের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল আলিম, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, দৈনিক ভোরের ডাকের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তাক আহম্মেদ শাওন, দৈনিক দিন কালের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম বাবুল, দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হোসেন চিশতী শিপলু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এস এম শাহীন, দৈনিক আমাদের অর্থনীতির ফতুল্লা প্রতিনিধি সুলতানমাহমুদ, নতুন সময় . কমের নারায়ণগঞ্জ প্রতিনিধি, আল আমিন, এন এস এস এর স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । এ সময় বক্তারা মাইটিভির সাফল্য কামনা করে বলেন, সাফল্যের ৮ম বর্ষে পদার্পন করেছে মাইটভি। আগামীতে মাইটিভি আরো ভালো ভালো অনুষ্ঠান দর্শকদের উপহার দিবে এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর।
