বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে কিশোরী ভাগ্নি (১৫) কে জোরপূর্বক ধর্ষনের ঘটনায় লম্পট মোঃ জামিল হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাকে থানার সি আই খোলা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এর আগে রোববার সকালে ধর্ষনের ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে সিদ্দিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার নং (৪০),ধৃত মোঃ জামিল হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দক্ষিন সদানন্দ গ্রামের মৃত শামসজ্জামানের ছেলে,এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাওার।
মামলার এজাহারের সুত্রে জানা গেছে, কিশোরীর মা ৭/৮ মাস পূর্বে তাদের গ্রামের বাড়ী দাউদকান্দিতে মৃত্যু বরন করেন, এর পর থেকে কিশোরীর লালন পালন করার দায়িত্ব নেয় তার আপন খালা সোনিয়া আক্তার। এক পর্যায়ে সোনিয়া আক্তার ও তার স্বামী জামিল হোসেন কিশোরীকে নিয়ে চলে আসেন নাঃগঞ্জের সিদ্দিরগঞ্জের সি আই খোলা এলাকায়, সেখানে তারা একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকার এক পর্যায়ে কিশোরীর খালু লম্পট মোঃ জামিল হোসেনের কুঃদৃষ্টি পড়ে কিশোরীর উপর। এর পর থেকে বিভিন্ন সময়ে জামিল হোসেন ওই কিশোরীকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে আবার কখনো কখনো ভয় -ভীতি প্রদর্শন করে কিশোরীর শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিতো বলে এজাহারে উল্লেখ্য করা হয়। এর পরে গত ঈদুল আযহার কিছুু দিন পূর্বে কিশোরীর পিতা কে তাদের গ্রামের বাড়ীতে নিয়ে যায়,পরে কিশোরী তার বড় বোনের কাছে লম্পট জামিলের কুঃকর্মের কথা জানায়। গত ১২সেপ্টেম্বর লম্পট খালু কিশোরী কে তার বাপের বাড়ীর এলাকা থেকে ফুসলিয়ে সিদ্দিরগঞ্জের সিআই খোলা এলাকায় নিয়ে আসেন। এর পরে ওই দিন সন্ধ্যায় জামিল হোসেনের স্ত্রী সোনিয়া আক্তারের অনুপস্থিতিতে ভাড়াটিয়া বাসায় কিশোরীর খালু জামিল হোসেন তাকে জোরপূর্বক একাধিক বার ধর্ষন করেন এবং এ কথা সে যেন কাউকে না বলে এই মর্মে ধর্ষিতা কিশোরী কে ভয়-ভীতি হুমকি প্রদর্শন করেন জামিল হোসেন।
এজাহারে আরো উল্লেখ্য করা হয়েছে যে এ ঘটনার পরে কিশোরী কে তার বাপের বাড়ীতে পাঠিয়ে দেয় লম্পট জামিল হোসেন, পরে সেখানে গিয়ে কিশোরী তার আপন বড় বোন কে সব কিছু খুলে বললে তারা ভুক্তভোগী কিশোরী কে নিয়ে রোববার সকালে সিদ্দিরগঞ্জ থানায় উপস্থিত হয়ে লম্পট খালু মোঃ জামিল হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে পুলিশ দুপুরে তাকে গ্রেপ্তার করেন।
