বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এই জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও কেক কাটা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আল মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ২ আলহাজ্ব মতিউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন খাজা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি জুবায়ের আলম হিরা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিফাত, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক ইউসুফ আলী মাসুদ, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন গোদনাইল মেঘনা শাখার সভাপতি আশরাফ উদ্দিন প্রমূখ।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

