বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় গ্র“পের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এম এস টাওয়ারে অবস্থিত সাফা নিটওয়্যার লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানায়। কারখানার শ্রমিক ও কর্মকর্তা সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। শ্রমিকদের মধ্যে আহতরা হলো ইসমাইল,চম্পা,সুমন,লাইজু, আঁখি, বাবুল, রিপন ও আয়শা। এবং কর্মকর্তাদের মধ্যে আহতরা হলো মেজবাউলহুদা,তরিকুল ইসলাম,রাসেল,সুমন,নোমান,জসিম,মোতালেব,মাহমুদুর, সোহেল।
জানা যায়, কয়েকজন শ্রমিক অভিযোগ করে, মঙ্গলবার বিকেলে কারখানাটির দুই জন কর্মকর্তা মেজবাউল হুদা এবং তরিকুল বেপরোয়া কয়েকজন শ্রমিকদের নিয়ন্ত্রনের জন্য সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকার ভাড়াটে সন্ত্রাসী বাবু এবং মিলন নামে দুজন কারখানায় নিয়ে আসে এবং বেপরোয়া কয়েকজন শ্রমিককে চিনিয়ে দেয় কৌশলে। পরবর্তীতে গত বুধবার সন্ধ্যার পর কাজ শেষে শ্রমিকরা যখন বাইরে বের হয় তখন বহিরাগত সন্ত্রাসী বাবু ও মিলনের সাথে চিহ্নিত এক শ্রমিকের সাথে বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।উত্তেজিত শ্রমিকরা গতকাল বৃহস্পতিবার সকাে কারখানায় গিয়ে মেজবাউল হুদা এবং তরিকুলকে বহিরাগতদের বিষয়ে জিজ্ঞাসার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটে। উভয় পক্ষ ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিরীহ শ্রমিকরা দৌড়াদৌড়ি করে নিরাপদে চলে যেতে থাকে। উভয়পক্ষের সংঘর্ষে স্টাফদের মধ্যে, রাসেল, মাহমুদুর সোহেল তরিকুল , মেজবাউলহুদা, সুমন, নোমান, সিকুইরিটি গার্ড ইনচার্জ জসিম ও সহকারী ইনচার্জ মোতালেব আহত হয়েছে। অপরদিকে শ্রমিকদের মধ্যে ইসমাইল হোসেন, চম্পা, সুমন, আঁখি, লাইজু, বাবুল, আয়েশা, মনিরসহ উভয় গ্র“পে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরতর াাহতদের মধ্যে ১১ জনকে নারায়ণগঞ্জ ৩শ, শয্যা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পোষাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাশেম মোল¬া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারখানায় কিছু উছৃঙ্খল শ্রমিকদের কারণে এ ঘটনাটি ঘটেছে।কারখানার পরিচালক আরও বলেন উছৃঙ্খল শ্রমিকরা এ সময়ে কারখানার কমপ¬ায়েন্স ও একাউন্টস রুমের থাই দরজার গ¬াস ও সিসি ক্যামেরা ভাংচুর করেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন । ঘটনাস্থলে সিদ্ধিরগঞ্জ থানার দারোগা রেজাউল ও শিল্প পুলিশের দারোগা শফিউল¬্যাহ পরিদর্শন করেছেন। এবিষয়ে ঘটনা স্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আব্দুস সাত্তার মিয়া জানান, সিদ্ধিরগঞ্জ পুল এলাকার সাফা নিটওয়্যারে শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি সত্য। তবে এখনো কোনো পক্ষই লিখিত কোন অভিযোগ দেয়নি।
