বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জে অক্সফোর্ড হাই স্কুলে বিভিন্ন ছাত্রীর সাথে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে আশরাফুল আরিফ নামের এক শিক্ষককে আটক করেছে র্যা ব-১১। একই সাথে ওই শিক্ষককে মদদ দেয়ার অপরাধে প্রধান শিক্ষককেও আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১। স্কুলটিতে অভিযান চালিয়ে দুই শিক্ষককে আটক করে। এসময় তাদের শাস্তির দাবীতে বিক্ষোভ করেন স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় এলাকাবাসী।
র্যাব-১১ জানায়, আটককৃত শিক্ষক আশরাফুল আরিফের মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস জব্দ করে কমপক্ষে বিশজন ছাত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। তাকে মদদ দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককেও আটক করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে র্যাব জানায়।
এলাকাবাসী ব্যাপক সমালোচিত ওই স্কুলটি বন্ধ করে দেয়ার দাবী জানালেও র্যাব বলছে শত শত শিক্ষার্থীর শিক্ষা জীবনের ভবিষ্যতের কথা ভেবে বন্ধ করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রনালয় কর্মকর্তারাই সঠিক সিদ্ধান্ত দেবেন।

