বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় নির্মানাধীণ গেটের ঢালাই ধসে আশরাফুল আলম নামে এ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ চারজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শনিবার দুপুরে শিমরাইল পাম্প হাউজের সামনে নিমার্ণাধীন প্রধান গেটের উপরের অংশের ঢালাই স্লাভ ধসে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. মোতালেব, শ্রমিক বাদশা মিয়া, জহিরুল ইলাম ও মিলন।
ফায়ার সার্ভিসের উপসহারি পরিচালক আবদুল্লা আল আফেফীন জানান, সেনাবাহিনীর তত্তাবধানে সেখানে ডিএনডি প্রকল্পের কাজ চলছে। দুপুরে শিমরাইল পাম্প হাউজ এর সামনে নিমার্ণাধীন প্রধান গেট এর উপরের অংশের ঢালাই স্লাভ ধসে পড়ে ৫ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে আশরাফুল আলম নামে এক শ্রমিককে নারায়ণগঞ্জ জেনালের হাসপাতালে নেয়া হলে চিকিৎসা মৃত ঘোষণা করে। অন্যরা শিমরাইল এলাকায় সুগন্ধা হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

