বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি করার সময় দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহষ্পতিবার বিকেলে থানার এসও ঘাট এলাকা থেকে র্যাব-১১ এর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো ১। মোঃ তহিদুল ইসলাম পিয়াস (২৮) ও ২। মোঃ পারভেজ হোসেন @ দীন ইসলাম (২৬)। এ সময় তাদের চাঁদাবাজির নগদ ২,৬৪৫ টাকা, ০৩টি চাঁদা আদায়ের রশিদ বই ও ০১ টি চাঁদা আদায়ের রেজিষ্টার উদ্ধার করা হয়।
র্যাব -১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান উপস্থিত স্বাক্ষী, ট্রাক চালক ও গ্রেফতারকৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসও ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দৈনিক প্রতি ট্রাক থেকে ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, দীর্ঘদিন ধরে মাজহারুল ইসলাম সুমনের নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসও ঘাট এলাকায় চলাচলরত ভারী পণ্য বোঝাই ট্রাক ড্রাইভার ও হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় এরূপ অপতৎপরতা পূর্বে হতে করে আসছে মর্মে স্বীকার করে। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে ট্রাক চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

