বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত ০২ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ আমিনুল ইসলাম (২৩), পিতা- মোঃ ইদ্রিস মিয়া, এবং ২। মোঃ ইদ্রিস মিয়া (৪৫), পিতা- মৃত হাজী খলিলুর রহমান’দ্বয়কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানাধীন বড় সাতপাড় এলাকার বাসিন্দা। তারা উভয়ই কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা রুজুকৃত পৃথক দুইটি মামলার অন্যতম এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকে উল্লিখিত আসামীদ্বয় গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীদ্বয়ের অবস্থান সনাক্ত করে ০১ অক্টোবর ২০২১ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

