বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে মেয়াদোর্ত্তীন পন্য রাখায় জেনমার্ক ইউনানী লিঃ কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহষ্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণন অধিদপ্তরের নারায়ণগঞ্জ শাখা এই অভিযান পরিচালনা করে।
নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা শাখা নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার, সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় আবস্থিত জেনমার্ক ইউনানী লিমিটেড এর পরীক্ষাগারে রি-এজেন্ট এর গায়ে মেয়াদোর্ত্তীনের তারিখ লিপিবদ্ধ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে ।
উক্ত অভিযানে ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

