বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকায় হারান পুকুর পারে জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা শাহআলী নামে একজন গুরুত্বর আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটেছে। জমির মালিক হরিগোপাল মজুমদার এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকার মৃত হাজী আব্দুল খালেকের ছেলে খবির উদ্দিনের কাছ থেকে কামিনী মজুমদারের ছেলে হরি গোপাল মজুমদার ২ শতাংশ জমি ক্রয় করে। উক্ত জমি দখলে নিতে শনিবার সকালে গেলে প্রতিপক্ষ মোঃ সোহেল, স্বপনসহ ৪/৫ জনে বাধা প্রদান করে। এসময় উভয় পক্ষের সাথে বাকবিতন্ডা হয়। সোহেল গংরা হরিগোপালের দেয়া বাশ ও বেড় উপরে ফেলে দেয়। এ বিষয়ে সোহেল গংদের কাছে জানতে চাইলে সোহেলের পক্ষ নিয়ে স্বপন প্রতিপক্ষ শাহাআলীর গায়ে আঘাত করে। এসময় শাহ আলীর মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে জখম হয়ে যায়। এসময় এলাকাবাসী দ্রুত শাহআলীকে প্রথমে স্থানীয় এবং পরে নারায়ণগঞ্জস্থ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করে। এসময় চিকিৎসক তার মাথায় ১২টি সেলাই দিয়ে তাকে চিকিৎসা করান। পরে শাহআলীসহ হরিপোগাল সিদ্ধিরগঞ্জ থানায় উপস্থিত হয়ে এ ঘটনায় একটি অভিযোগ দাখিল করে এর বিচার প্রাথর্না করে। এলাকায় গিয়ে জানা যায়, সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকার নুরুদ্দিনের ছেলে সোহেল মাদক ব্যবাসসহ নানা অপকর্ম করে আসছে। এ এলাকায় কেউ বাড়ি নির্মাণ করলেই তাকে চাহিদা অনুযায়ী চাঁদা দিতে হবে। অন্যথায় তার উপর চলে নির্যাতন। হারান পুকুর পারের যেসকল ব্যক্তিরা বাড়ি নির্মাণ করেছে তারা সকলেই তাকে চাঁদা দিয়ে বাড়ি নির্মাণ করেছে বলে সাংবাদিকদের জানায়। এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, সোহেল গংদের অত্যাচারে এলাকায় থাকা দুঃসাধ্য হয়ে পড়েছে। তার চাঁদাবাজিসহ নানা অপকর্ম দিন দিন বেড়েই চলেছে। জমির ক্রেতা তাকে চাঁদা না দেয়ায় এ ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসীর দাবি। জমির ক্রেতা হরিগোপাল জানায়, জমি দখলে নিতে গেলে সোহেল ও তার সহযোগীরা জমিতে দেয়া আমার বেড়া ও খুটি উপড়ে ফেলে দেয় এবং আমার সাথে অশোভন আচরণ করে। সোহেলকে এলাকায় পাওয়া না গেলেও তার বাবা নুরুদ্দিন সোহেলের চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে জানান, সোহেলকে আমরা নিয়ন্ত্রণ করতে পরছি না। আইনে যা হয় সোহেলর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক। এতে তার কোন আপত্তি নেই বলেও তিনি জানান। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন বিশ্বাস জানায়, অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়ায় গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী চাঁদাবাজ, মাদক সেবী ও বিক্রেত সোহেল গংদের অত্যাচারের হাত থেকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়েছে।
