বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ (২৫) নামে একজন মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে নাসিক ৭ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকার তানজিলুল কোরআন প্রি-ক্যাডেট মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।
অভিযযুক্ত শিক্ষক টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শান্তিনগর এলাকার মো. লিটন মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকার তানজিলুল কোরআন প্রি-ক্যাডেট মাদ্রাসার শিক্ষক।
ভিকটিম শিক্ষার্থীর বরাত দিয়ে তার অভিভাবকরা জানায়, শিক্ষক আব্দুল্লাহ গত মঙ্গলবার রাতে একই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ভিকটিমকে বলাৎকার করেন। এ ঘটনা কাউকে বললে মারধর করাসহ ভিকটিমকে বিভিন্ন ভয় দেখান। বুধবার দুপুুরে ভিকটিম বাসায় গিয়ে তার মাকে ঘটনা জানিয়ে দেয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মাদ্রসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার একজন শিক্ষককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

