বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা শরীফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি সে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতির পদে ছিলেনম
বুধবার (১০ জুন) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শরীফ হোসেন (৩০)। তিনি জালকুড়ি নাইতারপাড়া এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত শরীফ হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি নিয়মিত মামলা রয়েছে। তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
