বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৯শ ২০ পিছ ইয়াবা সহ হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন চাঁন সুপার মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
আজ র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান আহম্মেদ (২৭) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউপির মুন্ডারডিল এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। গ্রেফতারকৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলাসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান আহম্মেদ (২৭) এর বিরুদ্ধে ইতিপূর্বে সিএমপি-এর বাকলিয়া থানায় ০১টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারাণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

