বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর সক্রিয় ৮ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার দিবাগত রাতে থানাধীন মিজমিজি পশ্চিম পাড়া হোলার বিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে দেশীয় অস্ত্র (চাপাতি-০১টি এবং সুইচ গিয়ার চাকু-০৪টি) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ কনক (২০), মোঃ জুয়েল আহম্মেদ (২২), মোঃ শামিম হোসেন (১৯), মোঃ সাদ্দাম হোসেন (২১),মোঃ লিয়ন খান (১৮), প্রান্ত হক সৈকত (১৮), মোঃ হৃদয় ইসলাম (১৮), মোঃ নাহিদুল ইসলাম (১৯)।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর সদস্যরা নিয়মিত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রত্যেকে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। বেশ কিছুদিন যাবৎ তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
গ্রেফতারকৃতদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

