বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার বিলাসনগর এলাকায় কয়েকটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৯টায় এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। তাদের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, জেলা পরিষদের বিপরীত পাশে বিলাসনগর এলাকায় গড়ে উঠা কয়েকটি গার্মেন্টসের ওয়েস্টেজ (ঝুট) গোডাউনে আগুনের সূত্রপাত্র হয়। মুহূর্তে মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি সিগারেটের থেকে তা তদন্তের পর বলা যাবে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরূপণ করা যায়নি।

