বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সক্রিয় সদস্য ০৯ জনকে গ্রেফতার করা হয়।
রাতে থানাধীন পাইনাদী পশ্চিমপাড়া সাকিনস্থ ধনু হাজ্জী রোড সংলগ্ন মোঃ মনির হোসেন এর নির্মানাধীন ১০ তলা বিল্ডিং এর ভিতর অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় সদস্য যথাক্রমে ১। মোঃ ফয়সাল হোসেন (২৮), ২। মোঃ আলমগীর হোসেন সজিব (২৩), ৩। মোঃ তানভীর হোসেন রাশেদ (৩২), ৪। মোঃ ওমর আজিজ @মানিক (১৮), ৫। মোঃ ইয়াকুব আলী (২১), ৬। মোঃ রাকিব হোসেন (১৯), ৭। মোঃ মেহেদী হাসান (২৩), ৮। রিদোয়ান হোসেন (২৪), ৯। মোঃ কামরুজ্জামান সাগর (২৪)সহ সর্বমোট ০৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে দেশীয় অস্ত্র (সুইচ গিয়ার চাকু-০২টি) উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর এক প্রসে বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের বিশেষ অভিযানে ডাকাত দলের ০৯ সদস্যকে গ্রেফতার করা হয়। ডাকাতি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে।

