বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগে পাঁচটি বাড়ির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার বলেন, অভিযান চালিয়ে অবৈধ বহু সংযোগের প্রমাণ পাওয়া গেছে। তিতাস আইন ২০১০ অনুযায়ী অবৈধ গ্যাস সংযোগকারীকে ১ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড প্রদানের বিধান থাকলেও করোনা পরিস্থিতির কারণে মানবিক দিক বিবেচনা করে পাঁচটি বাড়ির মালিককে অর্থদন্ড দিয়ে সতর্ক করা হয়েছে। সংশোধন না হলে আইন অনুযায়ী ব্যবস্থা দেয়া হবে।
ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম জানান, একদিনে অভিযান শেষ করা যাবেনা। যেসব বাড়িতে বৈধ সংযোগ আছে। তারাও অনুমোদনের চেয়ে অতিরিক্ত চুলা ব্যবহার করছে। তাই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নারায়ণগঞ্জ তিতাসের উপ-ব্যবস্থাপক আরিফ মোহাম্মদ বাবু, সহকারি প্রকৌশলী নাজমুল ইসলাম, গিয়াস উদ্দিন, ট্যাকনেশিয়ান খায়ের ও বিপুল সংখ্য পুলিশ উপস্থিত ছিলেন।

