বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র সহ সন্ত্রাসী আহাদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ০২টি স্টীলের সুইচ গিয়ার চাকু, ০১ টি চাকু রাখার কভার, পাটের রশি ১০ ফুট, ০১টি ড্রিল মেশিন সেট, ০১টি ০৩ ফুট লোহার রড, ২০০ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতার ফরহাদ @ আহাদ হোসেন (৩৩) ফতুল্লার দেওভোগ নাগবাড়ি এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।
ফতুল্লার মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ডাকাতির প্রস্তুতিকালে আহাদ নামে এক সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় তার সহযোগী অন্যান্য আসামীরা কৌশলে পালিয়ে যায়। উক্ত আসামীর বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম, হত্যা, অস্ত্র ও মাদক মামলা সহ ৬ টি মামলা রয়েছে। সে এলাকার কুখ্যাত সন্ত্রাসী হিসাবে পরিচিত এবং এলাকার মুর্তিমান আতঙ্ক। তার ভয়ে এলাকার লোকজন তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস পায় না। আসামীকে গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

