বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরহরণের আট দিন পর অপহৃত রাসেল নামে এক বাস ড্রাইভারকে উদ্ধার করেছেন র্যাব-১১।
এসময় ২ অপহরনকারীকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে আজ র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের সাতঘরিয়া গ্রামের আকবরের ছেলে আল আমিন ও একই এলাকার তার স্ত্রী ইরা ইসলাম।
র্যাব-১১ এর এএসপি জসীমউদ্দীন জানান, শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটই হাউসিং এলাকায় থেকে পঞ্চম তলা বিল্ডিং এ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং অপহরনকারীদের গ্রেফতার করা হয়। ভিকটিমের সাথে অপহরনকারীদের সাথে গাড়িতে বসে পরিচয় হয়। তখন থেকে তার সাথে একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এই সুবাধে ভিকটিমকে ফোন করে কৌশল অবলম্বন করে স্ত্রীর অসুস্থতার কথা বলে অপহরনকারী বাসায় ডেকে নিয়ে আসেন। পরে ভিকটিমকে আটক করে রেখে তার মায়ের কাছে মুক্তিপণ দাবি করেন। এ সময় তার মা এই বিষয়টি র্যাব-১১ কে জানান। তার তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় র্যাব-১১ এবং ভিকটিমকে উদ্ধার করা হয় ও অপহরনকারী স্বামী স্ত্রীকে গ্রেফতার করা হয়। আসামীদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

