বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুক্তা আক্তার নামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে স্বামী। শুক্রবার সকালে দক্ষিন ধনকুন্ডা এলাকায় এঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম কাউসার সে ওই এলাকার নাহিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও কুমিল্লা জেলার জাকাতলা এলাকার জয়নাল মিয়ার মেয়ে। সে আদমজী ইপিজেডের একটি পোষাক কারখানার নারী শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিহতের ভাই মুক্তার মোবাইলে ফোন করলে কোন সাড়া না পেয়ে। পাশের বাসার একজনের কাছে ফোন দিয়ে মুক্তাকে চাইলে সে মুক্তার ঘরে তালাবদ্ধ অবস্থায় দেখে। পরে জানালা খোলা দেখে তাকালে ঘরের নিচে মুক্তার লাশ পরে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে লাশ দেখে পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন শাহ জানান, ধারনা করা হচ্ছে পারিবারিক কোন দ্বন্দ্বের কারনে অন্ত:স্বতা গৃহবধূকে গলাকেটে হত্যা করে তার স্বামী। হত্যার অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তাকে গ্রেফতার করলে পুরো ঘটনা জানা যবে। নিহতের লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।
