বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টায় বার্মাস্ট্যান্ড এলাকায় স্থানীয়রা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। নিহতের নাম ও পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
