বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওয়াপদা কলোনী এলাকায় ৪-৫ দিনের পচা গলা লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এলাকাবাসী পচা লাশের গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। দলে দলে মানুষ জড় হয়ে লাশ দেখছে।
সরেজমিনে দেখা যায়, ওয়াপদা এলাকার ঝোপের ভেতর গামছা দিয়ে মুখ বাধা অবস্থায় লাশটি পড়ে রয়েছে। লামের পরনে নীল গেঞ্জী চেক লুঙ্গী কোমরে রয়েছে টাকা রাখার কালো ব্যাগ। আনুমানিক ৪৫ বছর বয়সী পুরুষ। গায়ের রং কালো। মুখ গামছা দিয়ে বাধা। ভূমি পল্লীর উত্তরে এবং ওয়াপদা খালের দক্ষিনের তিন রাস্তার মোড়ের পাশে ঝোপের ভিতর কাদা মাখা অবস্থায় পড়ে রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সাত্তার ঘটনাস্থলে রয়েছেন। লাশটি উদ্ধারের তৎপরতা চলছে। ওসি সাত্তার বলেন, লাশটির পরিচয় জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
