বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ অক্টোবর শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এ লাশটি উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মামুনুল আবেদ জানান, সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় ডিএনডি খাল থেকে শনিবার দুপুরে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগে কেউ লাশটি ডিএনডি খালে ফেলে যায়। পরে এলাকাবাসী শনিবার দুপুরে লাশটি ডিএনডি খালে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
