বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সিএনজি চালক জামাল হত্যা মামলায় মনিরুল ইসলাম রঞ্জুকে মৃত্যুদণ্ড ও আকাশ নামে এক যুবকের যাবজ্জীবন দিয়েছে আদালত। এসময় আরো দুইজনকে খালাস প্রদান করেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে ১০হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি এ রায় ঘোষণা করেন। তবে রায়ের সময় আসামীরা অনুপস্থিত ছিলো। এ মামলায় দুইজনকে খালাস দেয়া হয়।
নারায়ণগঞ্জ আদালত পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০১১ সালের ১৩ জুলাই রাতে আমলাপাড়ার প্রেসিডেন্ট রোড এলাকায় একটি বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটে মাটি চাপা বস্তাবন্দি অবস্থায় সিএনজি চালক জামালের মরদেহ উদ্ধার করে র্যাব। পরে স্ত্রী সখিনা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

