বিজয় বার্তা ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ ও ৭ নং ওয়ার্ডে ৩টি রাস্তা ও আরসিসি ড্রেনের কাজ উদ্বোধন করেন মেয়র ডা: সেলিনা হায়াত আইভী। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় তিনি এ কাজের উদ্বোধন করেন। ৬ ওয়ার্ড এলাকায় মেঘনা ডিপোর সামনে থেকে বটতলা পর্যন্ত রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করেন মেয়র সেলিনা হায়াত আইভী। এ রাস্তার ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪০ লক্ষ টাকা। এসময় উপুস্তিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্ধির গঞ্জ থানা যুবলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি ছাড়াও কাউন্সিলার রুহুল আমিন মোল্লা, কাউন্সিলর ইকবাল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, কাউন্সিলর আয়শা আক্তার দিনা, কাউন্সিলর মিনোয়ারা বেগম, হোসেন আলম মেম্বার, মানিক মাষ্টার, সাইদুর রহমান, আশরাফ উদ্দিন, জসিম উদ্দিন, রাবিব,বাবুকালীপদ মল্লিক, জামান ও ঠিকাদার আবু সুফিয়ান। উক্ত কাজ উদ্বোধনের পর ৭ নং ওয়ার্ড এলাকায় ২ টি প্রধান সড়ক ও ৭টি শাখা সড়ক পাকা করণের কাজ উদ্বোধন করেছেন মেয়র সেলিনা হায়াত আইভী। ৬ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যায়ে বান্ডারী পুল থেকে লাল বিল্ডিং লালা বিল্ডিং থেকে মিনারের বাগান বাড়ী মাছের খামার পর্যন্ত প্রধান সড়ক এবং এরপর থেকে ৭টি শাখা রাস্তা উদ্বোধন করেন। এসময় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, আলাউদ্দিন মেম্বার, গোলাম সফুর, সেলিম, মো: সাগর, হারুন, জাহাঙ্গীর, কুদ্দুস, পনির, ইয়াছিস, ইলিয়াসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপুস্তিত ছিলেন।
