বিজয় বার্তা ২৪ ডট কম
সাবেক এমপি আব্দুস সাত্তার ভূইয়া ওরফে বাদশা ভূইয়া স্বরণে মদনপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বন্দরের মদনপুর বাজারস্থ মদনপুর বড় সাহেব বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত স্বরণ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা আরজু রহমান ভূইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন, মদনপুর বড় সাহেব বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক এড. আল মামুন ভূইয়া, শরীফ ভূইয়া, আওয়ামীলীগ নেতা মুসলিম প্রধান, জাকির হোসেন ভূইয়া, রেজাউল ভূইয়া, অহিদ মিয়া, আব্দুর রহমান ও আব্দুর রাজ্জাক মিয়া প্রমূখ।
এসময় জেলা আওয়ামীলীগ নেতা আরজু রহমান ভূইয়া সরকারের নিকট সাবেক এমপি মুক্তিযোদ্ধ আব্দুস সাত্তার ভূইয়ার নামে নারায়ণগঞ্জে একটি সড়কের নাম করণ করার দাবি জানিয়ে বলেন, ১৯৬৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মদনপুরে এনেছিলেন। টর্নেডোতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান বিরতণ করার জন্য। এ সাত্তার ভূইয়া গণপরিষদের অন্যতম একজন সদস্য ছিলেন এবং এই সাত্তার ভূইয়ার জীবনী বলে শেষ করা যাবেনা। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানেও এই সাত্তার ভূইয়ার সাক্ষর রয়েছে। এটা গোটা নারায়ণগঞ্জবাসীর গৌরব। আজকে এ সাত্তার ভূইয়ার মতো অনেক মহান মুক্তিযোদ্ধার ইতিহাস হারিয়ে যাচ্ছে। সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভূইয়া দীর্ঘদিন মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং বন্দর থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাঁর কৃতিত্বের স্বীকৃতি এবং একজন সফল সংসদ সদস্য হিসেবে অথবা একজন মুক্তিযোদ্ধা হিসেবে সাত্তার ভূইয়ার নামে একটি রাস্তা নামকরণ করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন জেলা আওয়ামীলীগ নেতা আরজু রহমান ভূইয়া।
