বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানীকে বন্দরের ১৯ নং ওয়ার্ড শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নব গঠিত কমিটি ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে নতুন কমিটি গঠন উপলক্ষে নেতৃবৃন্দ এই ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি এড. আলী আকবর, যুগ্ম সম্পাদক ফরহাদ রেজা, সাংগঠনিক সম্পাদক জিকু, আপ্যায়ান বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক অভি রায়, কর্ম বাস্তাবায়ন সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সায়েক শহীদ রেজা,বন্দর থানা ছাত্রলীগ নেতা সুমন মিয়া,ফতুল্লা থানা শেখ রাসেল সংসদ জাতীয় শিশু-কিশোর পরিষদ’র সভাপতি মামুন মোল্লা । এছাড়াও উপস্থিত ছিলেন, বন্দর থানা শেখ রাসেল সংসদ জাতীয় শিশু-কিশোর পরিষদ’র সভাপতি মোরছালিন মোল্লা, সাধারণ সম্পাদক শাকিরিন শাওন, ১৯নং ওয়ার্ড শেখ রাসেল সংসদ জাতীয় শিশু-কিশোর পরিষদ’র নব গঠিত কমিটির সভাপতি আশিকুর রহমান মুন্না, সহ সভাপতি নজিবুল হক ইমন, সাধারন সম্পাদক সামিউল আরাফাত, মো: সাব্বির, মো: নেসকার, মো: তানবীর, সিয়াফ, মো: অন্তু ও রাব্বীসহ অন্যান্যরা।
এসময় ফুলেল শুভেচ্ছা শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

