বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মাহাসড়ক সংলগ্ন সরকারি জলাশয় ভরাট করে অবৈধ ভাবে নিজস্ব রাস্তা তেরি করছে চিটাগাং বিল্ডার্র্স নামক একটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী নেতাদের ম্যানেজ করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। এ রাস্তা নির্মাণ করা হলে পানি চলাচলে বিঘœ ঘটে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে অভিযোগ স্থানীয়দের।
জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগরের ৩ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে সরকারি জলাশয়(বড় খাল) ভরাট করে নিজ প্রয়োজনে রাস্তা নির্মাণ করছে চিটাগাং বিল্ডার্স মালিক পক্ষ। চিটাগাং বিল্ডার্সমেশিনারি গোডাউনের মালামাল আনা নেওয়ার স্বার্থে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের ম্যানেজ করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। বিগত দেড় বছর আগে এ রাস্তা নির্মাণ করার উদ্যোগ গ্রহন করা হয়েছিল। তখন বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেয়। এতে নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত দু,দিন ধরে আবার নির্মাণ কাজ শুরু হয়েছে।
এ বিষয়ে চিটাগাং বিল্ডার্স গোডাউনের দায়িত্বে থাকা সুপারভাইজার মোরশেদের সাথে কথা হলে তিনি জানান, জনস্বার্থে সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ করার জন্য নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। তবে সওজ কর্তৃপক্ষ লিখিত ভাবে অনুমতি প্রদান না করলেও বিষয়টি তারা অবগত আছেন।
নারায়ণগঞ্জ সরক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলমের সাথে কথা হলে তিনি বলেন,সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ করার কোন অনুমতি কাউকে দেওয়া হয়নি। যদি কেহ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
