বিজয় বার্তা ২৪ ডট কম
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও তার অঙ্গসংঠনের পক্ষ থেকে প্রয়াত ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিঃ সহ সভাপতি মোঃ আলী হোসেনের ছেলে মোঃ সানজীল হোসেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মিসির আলী (মেম্বার), নারায়ণগঞ্জ তাতী লীগের যুগ্ম আহবায়ক মোঃ ইফরান আহমেদ ইপু, মোঃ রাসেল, মোঃ রফিক মিয়া, মোঃ মুছা, হাসান মাহমুদ রাব্বি, মোঃ অপু আহমেদ, মোঃ মাহবুব ও মোঃ কাসেমসহ হাজীগঞ্জ এলাকার গন্যমান্য মুরুব্বিগন।
মিলাদ ও দোয়া শেষে গরীব অসহায় দুস্থ মানুষদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

