বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এড. হাবিব আল মুজাহিদ পলু। মঙ্গলবার (২রা জানুয়ারী) দুপুরে নির্বাচন পরিচালনা ও মনোনয়ন বোর্ড সম্মলিত আইনজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সদস্য সচিব এস. এম ওয়াজেদ আলী খোকন এর কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। এড. হাবিব আল মুজাহিদ পলু বর্তমান জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন, এড. মামুন, এড. কামাল হোসেন, এড. কামরুল হাসান, এড. ওমর ফারুক ভূইয়া, এড. স্বপন ভূইয়া, এড. হাসান মিঞা, এড. জালাল আহমেদ, এড. আলী হোসেন ভূইয়া, এড. নারায়ণ চন্দ্র, এড. মনির হোসেন, এড. রুবেল, এড. ওম্মে হাবিবা মুক্তা, এড. মনিকা দে, এড. সোহেল মিঞা, এড. সুইটি ইয়াসমিন, এড. কাউছার আলী শেখ প্রমূখ।
