বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সত্যি কারের মুসলমান হতেন তাহলে অবশ্যই নাস্তিকদের বিচার করতো ।কারন নাস্তিকদের মদদ দিচ্ছে আওয়ামী লীগ সরকার । শুক্রবার বাদ জুমা নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে মসজিদ নিয়ে কটুক্তি কারী সুলতানা কামালের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্যে হেফাজতের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে এই সব কথা বলেন। তারা বলেন দুইদিন পর পর তারা মুসলমানদের ধর্ম নিয়ে কটুক্তি করে । বেগম রোকেয়ার মেয়ে সুলতানা কামালের এতো বড় দূর সাহস কোথায় পেল । ৯২% মুসলমানের দেশে সে মসজিদ নিয়ে কটুক্তি করে । বলে যদি এদেশে মূর্তি না থাকে তাহলে মসজিদ ও থাকতে পারে না । আমরা তার গ্ৰেফতার ও বিচারের দাবি করছি । যদি তার বিচার না করা হয় তাহলে মুসলমান তাওহিদী জনতা তাকে দেশ ছাড়া করবে । যেভাবে তসলিমা নাসরিনকে দেশ ছাড়া করা হয়েছিল । তারা আরও বলেন , নাস্তিকদের বলছি তোমরা দেশ ছেড়ে চলে যায় । আমরা আবারও বদরের যুদ্ধের জন্য প্রস্তুত আছি । রমজান মাস মনে করবেন না যে রোজা রেখে আমরা ক্লান্ত হয়ে গেছি । আমাদের এই আন্দোলন সংগ্রাম রোজার মাসেও চলবে । রোজার মধ্যে নাস্তিক সুলতানা কামাল ও রফিউর রাব্বির যদি বিচার না হয় তাহলে ঈদের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে । সুপ্রিম কোর্ট সহ বাংলাদেশের সব জায়গায় থেকে মূর্তি অবসারন করা হবে ।
এ সময় জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা আবদুল আউয়াল’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর কাদির, মহানগরের সমন্বয় মাওলানা ফেরদৌসুর রহমান সহ আরো অনেকে।

