বিজয় বার্তা ২৪ ডট কম
মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের বাক স্বাধীনতা হরন করেও ক্ষ্যান্ত হয়নি । তারা গোটা দেশকে কারাগারে পরিনত করেছে। আমরা কোন দেশে বাস করছি । স্বাধীন দেশের মানুষ হয়েও পরাধিনতার জীবন যাপন করছি। তিন তিনবারের প্রধানমন্ত্রীর প্রতি কোন সম্মান নেই । শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে বিএরপির চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জন-বিছিন্ন সরকার মানবাধিকার লঙ্গন করছে যার ফলে এখন আর আমার দেশ বলতে পারছি না। সরকার নির্বাচন নিয়ে আতংকে আছে তাই বিএনপিকে ঠেকাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। তারা বিচার বিভাগকে নিয়ন্ত্রন করছে তাদের ইচ্ছে মত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মোট ২২ টি মামলা রয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতির সৈনিক সরকার প্রতিদিন যদি নেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করে প্রতিদিন প্রতিবাদ করবো কোন মামলা হামলার ভয় দেখিয়ে আমাদের দাবিয়ে রাখা যাবে না।
মহানগর বিএনপির সাধারণ সম্পদক এটিএম কামাল বলেন. সরকারের ভয় রোগে ধরেছে এরা বিএনপি ও জনগনকে ভয় পাচ্ছে। কারন তারা বিনা ভোটে নির্বাচন করে জাতির কাধে সিন্দাবাদের ভুত চাপিয়ে দিয়েছে। বিচার ব্যবস্থাকে তারা এতোই নাজুক করেছে যে প্রধান বিচার প্রতি সঠিক রায় দেয়ার কারনে তাকে দেশ ছাড়তে হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশে আসতে বাধা প্রদান করার চেষ্টা করছে। তারা বুঝে গেছে তাদের সময় শেষ।
এ সময় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি হাজী নুরুউদ্দিন আহম্মেদ, এড. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, কোষাধক্ষ মনিরুজ্জামান মনির, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল আলম সজল, বিএনপি নেতা মাসুদ চৌধুরী, মহানগর যুব দলের যুগ্ম-আহবায়ক মনোয়ার হোসেন শোখন, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম-আহবায়ক আকরাম প্রধান, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর স্বেচ্ছা সেবক দল নেতা মাকদি মোস্তাকিম শিপলু, দুলাল হোসেন, কবির হোসেন, মহানগর ছাত্র দল নেতা মোস্তাকিদ হৃদয় প্রমূখ।
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, আয়সা সাত্তার, সাংগঠনিক সম্পাদক সম্পাদক শওকত হাসেম শকু, বিএনপি নেতা অহিদুল ইসলাম ছক্কু, হাজী তাহের আলী, নজরুল ইসলাম,এড. আনিছুর রহমান মোল্লা,শওকত হোসেন লিটন, হারুন শেখ, সোলেমান হোসেন, সায়মুন কবির, মাহমুদুর রহমান মাসুম, মহানগর স্বেচ্ছা সেবক দলের নেতা আবু আল বেলাল খান, মোশারফ হোসেন, মোঃ রোমান, আব্দুর রশিদ হাওলাদার, আপেল, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ সিব্বির আহম্মেদ, জেলা ওলামা দলের সহ-সভাপতি হাজী মোঃ রফিক, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, আব্দুল হাসিব, সোহেল, মহানগর শ্রমিক দল নেতা শহিদ হোসেন, ফজলুর রহমান সহ অনেকেই ।

