বিজয় বার্তা ২৪ ডট কম
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে আজ শুক্রবার ০২ রা জুন ১২নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে খানপুর বাজারে আলোচনা সভা,দোয়া ও দুঃস্থদের মধ্যে ইফতার বিতরন করা হয়েছে।
১২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আব্দুর রহমানের সার্বিক ব্যাবস্থাপনায় ও ১২নং ওর্য়াড বিএনপি নেতা মোজাম্মল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা,দোয়া ও দুঃস্থদের মধ্যে ইফতার বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন খালেদা জিয়ার উপদেষ্ঠা এড.তৈমূও আলম খন্দকার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান,নুরুল হক চৌধুরী দিপু,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,যুগ্ম আহবায়ক আক্তার হোসেন খোন শাহ, যুগ্ম আহবায়ক রানা মুজিব ও ইশলেউদ্দিন ইশা,আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃজসিম.আউয়াল,মুহিন রিপন,মোঃমনু,শহীদ,রানা,মুসা প্রমুখ।
প্রধান অথিতির বক্তব্যে খালেদা জিয়ার উপদেষ্ঠা এড.তৈমূও আলম খন্দকার বলেন, আওয়ামী সরকার বাজেট ঘোষনার নামে জনগনের গলার ফাস লাগিয়েছে। তাদের ব্যাংক লুটের দায় এখন জনগনের কাধে। তিনি আরো বলেন,শহীদ জিয়ার আদর্শকে ধারন করে আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাকশান পতনের আন্দোলন আরো বেগবান করতে হবে।
অলোচনা সভা শেষে শহীদ জিয়া ও স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং গনতন্ত্র পুনুরুদ্ধার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া এবং দুঃস্থদের মধ্যে ইফতার বিতরন করা হয়।

