বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এ এম মান্নান ভূঁইয়াকে বুধবার দুপুরে বিশেষ অনুদান প্রদান করলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন।
মাদক বিরোধী সামাজিক আন্দোলনের সোচ্চারকর্মী এম এ মান্নান ভূঁইয়া দীর্ঘদিন যাবৎ আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে। সামাজিক কাজ করতে গিয়ে বেশ কয়েকবার সন্ত্রাস ও মাদক বিক্রেতাদের হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। তারপরও থেমে থাকেনি তার সমাজকর্ম। বুধবার দুপুরে ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন সমাজকর্মী মান্নান ভূঁইয়াকে বিশেষ অনুদান প্রদান করেন। যারফলে সমাজকর্মী মান্নান ভূঁইয়া ইউপি চেয়ারম্যানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
