বিজয় বার্তা ডট কম
‘আমাদর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই অসাম্প্রদায়িক চেতনা বোধকেই আমাদের জাগ্রত করতে হবে সমগ্র বাংলাদেশে। তাহলেই শান্তির বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌছে যাবে’।
শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধায় নগরীর নিতাইগঞ্জ বলদেব জিউর আখড়া ও শিব মন্দির প্রাঙ্গনে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ফেইসবুক গ্রুপ “ শারদীয় দূর্গোৎসব, নারায়ণগঞ্জ” এবং `Narayanganj blood donation group’ এর উদ্যোগে আয়োজিত ‘আমরা থাকবো পাশে, জমবে এবার সিঁদুর খেলা’ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি।
এসময় তিনি আরো বলেন, আমাদের গর্বের মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন। সব ধর্মের মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই আমরা সমস্ত অপরাজনীতি, অপসংস্কৃতি, অপপ্রয়াস সবকিছুর অবসান চাই। ধর্মীয় সকল বিবেধ ভুলে প্রতিটি ধর্মের উৎসবগুলো সবাই মিলেমিশে একাকার হয়ে আনন্দঘন পরিবেশে পালন করবো সেই চেতনা যেন বাঙালির প্রতিটি ঘরে ঘরে জাগ্রত হয় সেই আশাবাদ ব্যাক্ত করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্মীয় সম্প্রতি স্থাপনে বাংলাদেশ বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে সাফায়েত আলম সানি আরো বলেন- কারা সংখ্যায় বেশি, কারা সংখ্যায় কম, সেটা বড় কথা নয়, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। উৎসবের সঙ্গে, স্বাধীনভাবে পালন করবে। আর এজন্য দরকার একজন সুযোগ্য পরিচালক। যিনি বর্তমানে আমাদের দেশে বিরাজ করছেন, বিশ্ব মানবতার মা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষ সবাই যার যার অধিকার নিয়ে বসবাস করছে। সে অধিকার নিশ্চিত করেই বাংলাদেশ এগিয়ে চলেছে। ধর্মীয় সম্প্রতি স্থাপনে বাংলাদেশ বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের মানুষের ওপর সংঘাত, হানাহানি, জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়েছে। সব ধর্মের মানুষ নিরাপদে ধর্ম পালন করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছে বলেই মানুষ নিরাপদে পূজা পালন করতে পারছে।
বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্দিরের উপদেষ্টা প্রদীপ সেন, হিমাদ্রী হিমু, অজয়। সাবেক জেলা ছাত্রলীগ এর শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সজীব রায় অভি, যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদ রেজা, কর্ম বাস্তবায়ন বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন ‘শারদীয় দূর্গোৎসব, নারায়ণগঞ্জ’ গ্রুপের সদস্য অনিক চন্দ্র দে, অয়ন সাহা প্রমুখ।
অনুষ্ঠান শেষে `Narayanganj blood donation group’ এর পক্ষ থেকে পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করায় কৃতজ্ঞতা স্বরুপ বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পির হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন সাফায়েত আলম সানি।

