বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য সঞ্জিত মন্ডলের স্মরনে স্মরন সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) নগরীর ২নং রেল গেইটস্থ আওয়ামী লীগ কার্যলয়ের ২য় তলায় সদ্য প্রয়াত সঞ্জিত মন্ডলের বন্ধুমহল ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময়, স্মরণ সভায় সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ বিগত জোট সরকারের অামলে প্রয়াত সঞ্জিত মন্ডলের উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মকান্ডগুলো তুলে ধরেন। বক্তারা বলেন, সঞ্জিত মন্ডল ছিলেন রাজপথের সৈনিক। বিগত বিএনপি জামাত জোট সরকার আমলে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাছাড়া ২০০৪ সালের ২১ অাগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় পায়ে স্পিন্টারবিধ্য হন সঞ্জিত মন্ডল। মৃত্যুর আগ পর্যন্ত সেই স্পিন্টারের যন্ত্রনা দেহের ভিতরে বয়ে গেছে এই ত্যাগী ছাত্রলীগ নেতা।
ভিপি জামির হোসেন রনির সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা কায়কোবাদ রুবেল, রাসেল শিকদার, জিয়াউদ্দিন মিল্টন, রফিকুল ইসলাম মিন্টু, জহির রানা। এছাড়াও বন্ধুমহলের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বপন, মোস্তফা, মনা, জামাল, পরশ, রাসেল রনি প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন মুরাদ, ইমরান, আল আমিন, আমির, দিল মোহাম্মদ।

